বোয়ালমারীতে বৈশাখী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের উদ্যোগে শ্রেষ্ঠ সংগীতশিল্পী নির্বাচনে বৈশাখী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কয়েক ধাপে বাছাইপর্ব ও দুই টাকার কুপনে দর্শক ভোটের মাধ্যমে ১৩ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরির (১২-৩৫ বছর) সেরা ১০ জন এবং জুনিয়র ক্যাটাগরির (৫-১২ বছর) সেরা ১০ জন করে মোট ২০ জন শিল্পীর নাম ঘোষণা করা হয়। ইউএনও মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। প্রতিযোগিতার সঞ্চালকের দায়িত্ব পালন করেন চতুল ইউপি চেয়ারম্যান শাহ্ মো. মঞ্জু ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক। বিচারক ছিলেন আরটিভির টপটেনের অন্যতম শিল্পী সোহেল রিজভী ও ঝিনাইদহ শিল্পকলা একাডেমির সংগীতবিষয়ক শিক্ষক সানজিদা পারভীন। সিনিয়র ক্যাটাগরির সেরা ১০ শিল্পী হলেন অনন্যা গোস্বামী, মৌসুমি ইসলাম, মো. কলিম শেখ, অরূপ রতন সাহা, তপতী কর্মকার, শুক্লা সরকার, মো. রাজিব শেখ, রুম্পা সাহা, সজল কুমার পাল ও সুজন গোলদার। জুনিয়র ক্যাটাগরির সেরা ১০ হলো মো. আশিকুল ইসলাম, কাজী সুমাইয়া ঐশী, জাবিদ হাসান, সুমনা কুন্ডু, মো. ফয়সাল ইবনে আলম, নাফিয়া ফাইজা, ইমামুল মোল্যা, নারায়ণ চন্দ্র অধিকারী, ঝুমুর রায় ও মো. কামরান মোল্যা।