বোয়ালমারীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের আটটি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে বোয়ালমারী সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠন করা হয়েছে। জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো হলো অগ্নিবীণা শিল্পী সংসদ, বোয়ালমারী সাহিত্য সংস্কৃতি উন্নয়ন পরিষদ, বোয়ালমারী শিল্পীগোষ্ঠী, মিমি শিল্পীগোষ্ঠী, টি মিউজিক মিডিয়া, সাম্যসাহিত্য সংস্কৃতি সংসদ, সরগম শিল্পীগোষ্ঠী ও বার্তা বাউল দল।সম্প্রতি স্টেডিয়াম চত্বরে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের সভায় গঠিত জোটের কমিটির কর্মকর্তারা হলেন আহ্বায়ক জীবনকৃষ্ণ পাল, সদস্যসচিব আমিরুল ইসলাম চৌধুরী, সদস্য এম তবিবর রহমান, অলিয়র রহমান, কোরবান আলী, ফিরোজ বাঙ্গাল, মানোয়ার হোসেন চৌধুরী ও মো. মনিরুল ইসলাম।