বোয়ালমারীতে সহস্রাধিক শিক্ষার্থীর বিনামূল্যের বই পাওয়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ষষ্ঠ শ্রেণীর প্রায় এক হাজার শিক্ষার্থীর মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলায় ২০১০ সালে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের জন্য তিন হাজার ৭৫ সেট বইয়ের সরবরাহ পাওয়া গেছে। কিন্তু পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় উপজেলায় তিন হাজার ৮০৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া মাদ্রাসাগুলোর এবতেদায়ি (প্রাথমিক) শাখা থেকে পাস করা ও সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে আসা আরও প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী এই উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে। এ হিসেবে ষষ্ঠ শ্রেণীর প্রায় এক হাজার শিক্ষার্থী এ বছর বিনামূল্যে সরকারি নতুন পাঠ্যবই পাবে না।রূপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন মিয়া বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীতে ১৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। কিন্তু আমরা ওই শ্রেণীর বই পেয়েছি ১৩০ সেট।’ সহস্রাইল পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্লা বলেন, বিদ্যালয়ে গত বছরের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর হিসাব ধরে বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল ৮০ জনের। কিন্তু এ বছর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ইতিমধ্যে ১২০ জন অতিক্রম করেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা চেয়েছিল। তখন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হিসাব না করে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর তালিকা অনুযায়ী চাহিদাপত্র তৈরি করায় এখন বইয়ের ঘাটতি দেখা দিয়েছে। আমি ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রায় এক হাজার সেটসহ সপ্তম ও অষ্টম শ্রেণীর যথাক্রমে ৭০০ ও ৩৭৭ সেট বইয়ের অতিরিক্ত চাহিদাপত্র জেলা শিক্ষা কর্মকর্তাকে দিয়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুর রহমান বলেন, সব শিক্ষার্থী যাতে বিনামূল্যে নতুন বই পায় সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. শরিফুল ইসলাম বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চাহিদার ভিত্তিতে বিভিন্ন উপজেলায় বই সরবরাহ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা আমরা এনসিটিবি ও আন্তথানা সমন্বয়ের মাধ্যমে পূরণের চেষ্টা করব। কিন্তু এনসিটিবি থেকে অতিরিক্ত বইয়ের সরবরাহ যদি না পাওয়া যায়, সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।