বোয়ালমারীতে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে অবস্থিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ জাফর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও মোবাইল ফোন অপারেটর রবির যৌথ উদ্যোগে ১০ আগস্ট কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুজাহিদ, এম এ বারী, বিষ্ণুপদ সাহা, আ. কুদ্দুস মোল্লা, কাজী তারেক পারভেজ, দেবাশীষ কুমার সাহা, সোহেল মিয়া প্রমুখ আলোচনায় অংশ নেন। প্রতিযোগিতায় পাঁচজন মেহেদী হাসান, আম্বিয়া পারভীন, মুজাহিদুল ইসলাম, পলাশ কুমার শীল ও সুজন কুমার শীল বিজয়ী হন।