বোয়ালমারীতে হা-ডু-ডু টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাপলডাঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ অক্টোবর আট দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হরিহরনগর হা-ডু-ডু দল ১-০ পয়েন্টে মুক্তারপুর দলকে পরাজিত করে। গত ১৩ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হয়। এতে অংশগ্রহণকারী দলগুলো হল বান্দুগ্রাম, শেলাহাটি, আখালীপাড়া, মুক্তারপুর, হরিহরনগর, কুশাডাঙ্গা, আধাঁরকোঠা ও শুকদেবনগর দল। টুর্নামেন্ট কমিটির সভাপতি সফিউদ্দিন খান বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।