বোয়ালমারীয় ফলিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফলিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সমিতির ১৫২৮ জন সদস্যের মধ্যে ১০২৫ জন ভোট দেন। কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি এ কে এম হামিদুল বারী, সহসভাপতি মো. আব্বাস শেখ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবদুল হক শেখ, কার্যকরী সদস্য মোসাম্মৎ কামনা বেগম, সবিতা রানী সাহা, মোসাম্মৎ তাছলিমা ইয়াসমিন, মো. হালিম মোল্লা, মো. সেলিমূল হক, মো. হান্নান মিয়া, মো. রবিউল শেখ ও মো. হারেজুল ইসলাম।