বৌদ্ধদের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মতিন চৌধুরীর স্মরণে বিএনপি এ স্মরণ সভার আয়োজন করে। এতে মির্জা ফখরুল বলেন, ‘এখন সব বিচারকও নিরপেক্ষ নন। এ সরকার বিচার বিভাগকে দলীয়করণ করেছে। তাই এ ঘটনায় নিরপেক্ষ বিচারক দিয়ে নিরপেক্ষ তদন্ত চাই।’গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রামু যান। এরপর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, মৌলবাদী ও দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে অতর্কিতে রামুর বৌদ্ধবসতি ও উপাসনালয়ে হামলা চালিয়েছে। এর পেছনে স্থানীয় বিএনপির সাংসদের উসকানি রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলকে হেনস্তা করতে স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের কথা বলছেন। কোনো তদন্ত না করেই তিনি বলছেন, এর জন্য বিএনপির এমপি দায়ী।তদন্ত বাধাগ্রস্ত হয়—এমন কোনো উক্তি স্বরাষ্ট্রমন্ত্রীকে না করার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরও তার পাশে কীভাবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পদ্মা সেতু নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর অবিবেচক মন্তব্যকে দায়ী করেন। তিনি বলেন, ‘মনে হয় প্রধানমন্ত্রীর অবিবেচক মন্তব্যের কারণে বিশ্বব্যাংক আসছে না।’