বৌদ্ধদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধধর্মাবলম্বীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ শনিবার ভিন্ন ধরনের একটি আয়োজন করে জেলা পুলিশ বিভাগ।বেলা ১১টায় জেলা পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীর ফলমূলসহ রকমারি খাবার নিয়ে হাজির হন রামুর কেন্দ্রীয় সীমা বিহারে। বিহারের আঙিনায় বসে তিনি বৌদ্ধ সম্প্রদায়ের নেতাসহ সবাইকে খাবার পরিবেশন করেন। এ সময় সীমা বিহারের অধ্যক্ষ প্রবীণ ধর্মীয় গুরু পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো, বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষুসহ বৌদ্ধ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।এর আগে রামুর শ্রীকুলের লালচিং, সাদাচিং বৌদ্ধমন্দিরসহ ১১টি বিহারের ভিক্ষু ও সেবকদের মধ্যে খাদ্যসামগ্রী পরিবেশন করা হয়।গত ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তরা আড়াই শ বছরের পুরোনো কেন্দ্রীয় সীমা বিহারটি আগুন লাগিয়ে ধ্বংস করে। পাশাপাশি রামুর আরও ১১টি মন্দিরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১০৫ ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। কিন্তু বৌদ্ধসম্প্রদায়ের লোকজনের আতঙ্ক এখনো কাটেনি।এসপি সেলিম জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘আজ মুসলিমদের ঈদের দিনে আমরা বৌদ্ধভিক্ষুসহ ওই সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে গিয়ে আনন্দ ভাগাভাগি করে নিলাম। এভাবে আমরা সম্প্রীতির অটুট বন্ধনে ফিরে যেতে চাই।’সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, পুলিশের বিশেষ এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসবে। বৌদ্ধসম্প্রদায়ের মধ্যে এখনো ভীতি রয়ে গেছে। এই ভীতি দূর করা প্রয়োজন।