বৌদ্ধপল্লিতে হামলার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার, ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলো পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। একই সঙ্গে দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির আহ্বায়ক গৌতম চক্রবর্তী। তিনি দাবি করেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকলে ও দ্রুততম সময়ে পদক্ষেপ নিলে এ ঘটনা থেকে মানুষ মুক্তি পেত। ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা যেত।ওই ঘটনার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা ফাটল ধরাতে চায়, তারা দেশ ও সব ধর্মের শত্রু। যারা ভয়ভীতি, অগ্নিসংযোগ, ভাঙচুর, নারী নির্যাতনের মতো ঘটনা ঘটায় তারা সব ধর্মের শত্রু। যে ব্যক্তি পবিত্র কোরআন অবমাননা করে ফেসবুকে ছবি দিয়েছে তাকেও ধিক্কার জানাই।’