বৌদ্ধমন্দিরে হামলার প্রতিবাদ সভা থেকে নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর বৌদ্ধমন্দিরে হামলার প্রতিবাদে মেহেরপুরের মুজিবনগরের আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে আজ রোববার পুলিশ সাম্যবাদী দলের নেতা আলীকে আটক করেছে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের দাবি, অনুমতি না নিয়ে সভা করায় ওই নেতাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের রামুতে বৌদ্ধমন্দিরে হামলা ও ভাঙচুর ঘটনার প্রতিবাদে সাম্যবাদী দল মুজিবনগর বাজার এলাকায় সমাবেশ করছিল। এ সময় মুজিবনগর থানার উপপরিদর্শক মোহাম্মদ আকবর আলীর নেতৃত্বে একদল পুলিশ দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক আলীকে তুলে নিয়ে যায়, পরে পুলিশ সভা পণ্ড করে দেয়।এ ব্যাপারে আলী প্রথম আলো ডটকমকে জানান, প্রতিবাদ সমাবেশ চলাকালে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী সাম্যবাদী দলের নেতা আলীকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় তাঁকে গালাগাল করা হয়। পুলিশ তাঁকে ঘুষি মারতে উদ্যত হয়। বলে, ‘যে ভারি দল, তার আবার সমাবেশ। তোর সাম্যবাদী দল কে চেনে।’ পুলিশ আরও বলে, ‘ভবিষ্যতে পুলিশকে না জানিয়ে সমাবেশ করলে জেলের ভাত খেতে হবে।’ একপর্যায়ে থানায় চার ঘণ্টা দাঁড় করিয়ে রেখে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।তবে পুলিশ জানায়, অনুমতি না নিয়ে সভা করায় আলীকে সভাস্থল থেকে তুলে থানায় নেওয়া হয়। কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়েছে। এর ফলে প্রতিবাদ সভা পণ্ড হয়ে যায়। এ ব্যাপারে মুজিবনগর থানার উপপরিদর্শক খান মোহম্মদ আলী আকবর আলী জানান, ‘বাজারে সমাবেশ করবে, পুলিশ জানবে না, এটা হতে দেওয়া হবে না। তাই কর্তৃপক্ষের নির্দেশে সাম্যবাদী দলের নেতাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সভা পণ্ড করা হয়।’মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, ‘পুলিশের কোনো অনুমতি ছাড়াই দলটি সমাবেশ করছিল। তাই পুলিশ দলের নেতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। পরে ছেড়ে দেয়া হয় তাঁকে। কোন হেনস্তা করা হয়নি। তবে, দলটির উচিত ছিল পুলিশের অনুমতি নিয়ে সভা করা