ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা দুই লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশকিছু ক্ষেত্রে কর, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর কমানো, প্রত্যাহার ও ব্যক্তি শ্রেণীর সর্বনিম্ন করমুক্ত আয় সীমা বৃদ্ধি করার মধ্য দিয়ে জাতীয় সংসদে আগামী ২০১২-১৩ অর্থবছরের সরকারের রাজস্ব আয়-সংক্রান্ত অর্থবিল পাস হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মোবাইল ফোনের মোট বিলের দুই শতাংশ হারে কর প্রস্তাব প্রত্যাহার, করমুক্ত আয়ের সীমা দুই লাখ টাকায় উন্নীত করা, রপ্তানি আয়ের উেস শূন্য দশমিক ৮০ শতাংশ হারে কর কর্তন, এক লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতকে সম্পূর্ণ করমুক্ত রাখা ইত্যাদি। কাল বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট পাস হবে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আজ বুধবার সংশোধিত অর্থবিলটি পাস হয়। এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তাঁর বক্তব্যে নয়টি ক্ষেত্রে কর প্রত্যাহার বা কমানোর প্রস্তাব করেন। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্যে বলেন, ‘এগুলো সব সময় গ্রহণ করি এবং এখানেও কোনো ব্যত্যয় হবে না। বাস্তবে অর্থমন্ত্রী এককভাবে কোনো বাজেট করেনও না।’ এগুলোসহ সব মিলিয়ে ১১ সংশোধনী সংবলিত অর্থবিল সংসদের পাস করা হয়। তবে অর্থবিল-সংক্রান্ত ২১টি সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।অর্থ আইনে কর আদায়ের পরিকল্পনায় বেশকিছু সংশোধন আনা হলেও আগামী অর্থবছরে সরকারের মোট রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা অর্থমন্ত্রী প্রস্তাব করেছিলেন তা একই রাখা হয়েছে। অর্থাত্ রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এক লাখ ৪৫ হাজার ৭১৪ কোটি টাকা। একইভাবে মোট বাজেট ব্যয় অর্থমন্ত্রীর প্রস্তাব অনুসারে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকাই রাখা হয়েছে। এতে প্রশ্ন দেখা দিয়েছে কিছু ক্ষেত্রে আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক কমানো বা প্রত্যাহারের পর একই পরিমাণ আয় ও ব্যয় কীভাবে সম্ভব হবে। এ বিষয়ে সংসদে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যে কোনো ব্যাখ্যা ছিল না। সংশোধন: পাস হওয়া অর্থবিল অর্থাত্ অর্থ আইন, ২০১২ অনুসারে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা প্রস্তাবিত বাজেট ও বর্তমানে প্রচলিত এক লাখ ৮০ হাজার টাকার পরিবর্তে দুই লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর নারীদের জন্য করমুক্ত আয়ের সীমা দুই লাখ ২৫ হাজার টাকা এবং প্রতিবন্ধীদের জন্য এই সীমা দুই লাখ ৭৫ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। তবে বাজেটে ব্যক্তি শ্রেণীর সর্বনিম্ন করের পরিমাণ প্রস্তাব করা হয়েছিল তিন হাজার টাকা, সেটাই থাকছে। বাজেটে মোবাইল ফোনের বিলের উপর দুই শতাংশ হারে কর প্রস্তাব করা হয়েছিল তা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। অর্থমন্ত্রী বাজেটে সব ধরনের আমানতের ওপর সুদ আয়কে টিআইএন না থাকলে ১৫ শতাংশ হারে উেস কর কর্তনের প্রস্তাব করেছিলেন। কিন্তু অর্থ আইনে এক লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতকে পুরোপুরি করমুক্ত করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, তিনি জেনেছেন ৮০ শতাংশ সাধারণ মানুষ এই এক লাখ টাকা পর্যন্ত ব্যাংকে আমানত রাখেন।বাজেটে সব ধরনের রপ্তানির ক্ষেত্রে আয়ের ওপরে ১ দশমিক ২০ শতাংশ হারে উেস কর কর্তনের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। আজ তা সংশোধন করে শূন্য দশমিক ৮০ শতাংশ করা হয়েছে।তথ্যপ্রযুক্তি খাতে কম্পিউটারের বিল্ট ইন সফটওয়্যারকে সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী ২২ ইঞ্চি পর্যন্ত মনিটরে কর অব্যাহতির প্রস্তাব করেছিলেন। তবে তিনি ১৯ ইঞ্চি মনিটর পর্যন্ত কর অব্যাহতি বিবেচনার জন্য বলেন। আর বাকিটি ছেড়ে দেন অর্থমন্ত্রীর ইচ্ছার ওপর। অর্থমন্ত্রী ২২ ইঞ্চি পর্যন্তই কর অব্যাহতির ঘোষণা করেন। ক্ষুদ্র ও কুঠির শিল্পের জন্য ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যবসাকে সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে।ব্যবসায়ে লেনদেন কর ঢালাওভাবে আরোপ না করে ৭০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে মূল্য সংযোজন কর প্যাকেজ ব্যবস্থার আওতায় বহাল রাখার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী তা বহাল রাখেন। তবে প্যাকেজের প্রতিটি ক্ষেত্রে কিছু হার বাড়বে বলে জানান অর্থমন্ত্রী।অ্যালুমিনিয়াম ও তৈজসপত্রকে কর অব্যাহতির মধ্যে রাখা হয়েছে। তবে কাচের তৈজসপত্রের ৪৫ শতাংশ হারে সম্পূরক শুল্ক অব্যাহত থাকছে। আর সিআর কয়েলের ওপর ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক অব্যাহত রেখে ৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। জীবন বীমা গ্রাহকের মুনাফার ক্ষেত্রে ১০ শতাংশ হারে উেস কর কাটার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তা প্রত্যাহার করে নেওয়া হয়।মটর সাইকেলের তেলের ট্যাঙ্ক ও এয়ার কন্ডিশনের যন্ত্রাংশের আমদানির ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তবে টিউব লাইটে এটা থাকবে। অন্যদিকে ফিনিশড প্রোডাক্টে শুল্ক বাড়বে বলে জানান অর্থমন্ত্রী।১০ শতাংশ হারে জরিমানা দিয়ে কালোটাকা সাদা করে তা যেকোনো বিনিয়োগে খাটানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাজেট প্রকৃতপক্ষে একটা দেশের-জাতির উন্নয়নের রূপরেখা। যেকোনো রাজনৈতিক দলের একটা উন্নয়ন লক্ষ্যমাত্রা থাকে। সেটাকে সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হয়। তিনি তাঁর সরকারের বাজেটের দর্শনীয় দিক তুলে ধরে বলেন, তাদের লক্ষ্য হলো দেশের দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা গড়ে তোলা। মানুষের মৌলিক অধিকার অর্থাত্ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিত্সার ব্যবস্থা করা। প্রতিবছরের বাজেটের মাধ্যমে তাঁর সরকার সে অগ্রগতির প্রতিফলন করে যাচ্ছে।অর্থমন্ত্রী প্রবৃদ্ধির হার নিয়ে দেশে নানা বিতর্কের বিষয়টি সংসদে খণ্ডন করেন। বলেন, প্রবৃদ্ধি এ বছর ৭ শতাংশের কাছাকাছিই হবে। আর আগামী বছর তা ৭ দশমিক ২ শতাংশে উন্নীত করা সম্ভব হবে বলে তিনি অত্যন্ত আশাবাদী। তিনি সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা তুলে ধরেন। বলেন, মূল্যস্ফীতি কমানোর কৌশল তাঁর বাজেটে রয়েছে।অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে কিছু ঝুঁকির দিকও তুলে ধরেন। বলেন, বহির্বাণিজ্যে অনিশ্চয়তা ও পণ্য মূল্যের উঠানামা হচ্ছে বিশ্ববাণিজ্যের ঝুঁকি। আর অভ্যন্তরীণ ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা হচ্ছে ঝুঁকির আরেক কারণ। তবে অর্থমন্ত্রীর আশার বাণী হচ্ছে ইতিমধ্যে ব্যাংক ঋণের সুদের হার কিছুটা কমে এসেছে। মূল্যস্ফীতির হার একক অঙ্কে নেমে এসেছে। মুদ্রাবাজারে তারল্য প্রবাহ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নামতে শুরু করেছে। তিনি একই সঙ্গে বৃদ্ধিরও তথ্য দেন।অর্থমন্ত্রী সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে, প্রবৃদ্ধি নিয়ে, ঘাটতি অর্থায়ন নিয়ে সংসদের ভেতরে ও বাইরের সমালোচকদের প্রতিটি যুক্তিকে প্রশ্নবোধক বলে উল্লেখ করেন। তিনি এ প্রসঙ্গে নিজের যুক্তিগুলো তুলে ধরে তাঁর গত তিন বছরের বাজেটে উন্নয়ন ও অগ্রগতি এবং তার দার্শনিক দিক তুলে ধরেন। স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম অর্থবিল সংশোধনের কয়েকটি প্রস্তাব আনেন। তবে তা কণ্ঠভোটে নাকচ হয়। সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা নিয়ে ফজলুল আজিম অর্থমন্ত্রী ও সরকারে কঠোর সমালোচনা করেন। বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, অভ্যন্তরীণ অবস্থা, পুঁজিবাজার পরিস্থিতি এসব বিবেচনা না করেই অর্থমন্ত্রী এই বাজেট পাসের প্রস্তাব দিয়েছেন।