আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লেডিস ফার্স্ট। এস এ হক অলীক পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন রিচি। কথা হলো তাঁর সঙ্গে।‘লেডিস ফার্স্ট’ নাটকে কী চরিত্রে অভিনয় করছেন?এ নাটকে দেখানো হয়েছে যে আমি একটি অ্যাপার্টমেন্টে বসবাস করি। আমার চিন্তায় থাকে, আমি কীভাবে এই অ্যাপার্টমেন্টের সভাপতি, সাধারণ সম্পাদক—এসব পদের অধিকারী হব। এ রকম আরও কয়েকজন থাকেন একই অ্যাপার্টমেন্টে। বলতে পারেন, সেখানে আমি ডমিনেট করি।ব্যক্তিজীবনেও কি আপনি সে রকম?মোটেও না। ব্যক্তিজীবনে আমি শান্তশিষ্ট মানুষ। আসলে সংসারজীবনে ডমিনেট করার কোনো প্রয়োজনও হয় না।নিয়মিত অভিনয় করছেন?না। আমার ছেলে রায়ানের বয়স মাত্র ছয় মাস। আমি ওকে নিয়েই ব্যস্ত। এ নাটকেও কাজ করার কথা ছিল না। কিন্তু এস এ হক অলীকের কারণেই কাজটা করছি। তার পরও পুরো নাটকে আমি এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসে দুই দিন আর মার্চ মাসে এক দিন শুটিং করেছি।আর কোনো নাটকে কাজ করছেন কি?সামনে সুস্ময়ের পরিচালনায় পঁচিশে বৈশাখ উপলক্ষে হারানো ধন নামের একটি নাটকে কাজ করব। এর বাইরে আপাতত নতুন কোনো কাজ হাতে নিইনি। এর কারণ হচ্ছে, সন্তানকে বেশি সময় দিচ্ছি।আপনি যখন অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন, সে সময়ই বিয়ে করে দেশের বাইরে চলে যান। এখন আর সে রকমভাবে নাটকে কাজ করছেন না। এ জন্য কি আফসোস হয়?এখনকার দৃশ্যপটটা এ রকম যে, আমি যখন রায়ানের মুখটা দেখি, তখন আসলে এসব কোনো কথাই আমার মনের ভেতরে আসে না। বরং আমার কাছে ভাবতে ভালো লাগে যে বিয়ে করে সুন্দর একটি সংসারজীবন শুরু করতে পেরেছি। একজনের স্ত্রী হয়েছি। রায়ানের মা হয়েছি। এটাই আমার কাছে বড় সুখ।আপনার তো নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। সেটির কী অবস্থা?দেশের বাইরে চলে যাওয়ার কারণে কিছুদিনের জন্য কাজ বন্ধ আছে। তবে ঈদুল ফিতরের জন্য আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিছু কাজ করব। এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। তা ছাড়া আমি এরই মধ্যে খাবারের ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়েছি। এটাও আমার জন্য এক ধরনের নতুন অভিজ্ঞতা।আপনি তো আপনার বাবার নামে একটি ট্রাস্ট গঠন করেছিলেন। এর কার্যক্রম কি অব্যাহত আছে?হ্যাঁ। বাবার মৃত্যুবার্ষিকীতে আমি এবার দুস্থ মানুষকে সহযোগিতা করেছি। অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলতে কিছু কার্যক্রম হাতে নিয়েছি। আবার কাউকে বসতবাড়ি করার জন্য সহযোগিতা করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।এনএনআইডির নাটকের কোর্সনাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অব ড্রামার (এনএনআইডি) নাট্যবিষয়ক কোর্স শুরু হচ্ছে। কোর্সের সময় ছয় মাস। আবেদনের শেষ সময় ১০ এপ্রিল। আবেদনপত্র পাওয়া যাচ্ছে বেইলি রোডের থিয়েটার কর্নার, টিকেট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কফি হাউসে। ফোন: ০১৬৭৩-৯১২৪১৪, ০১৭১৬-০৫১১৫৬। বিজ্ঞপ্তি।