ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী জমার সময় বাড়ল দুই সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।গতকাল রোববার রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময় বাড়ানোর এই ঘোষণা দেয়। অন্যান্য বছরের মতো এবারও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠন সময় বাড়ানোর দাবি জানিয়েছিল।আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমার শেষ দিন ছিল গতকাল। এ কারণে কর কার্যালয়গুলোতে কর শনাক্ত নম্বরধারীদের (টিআইএন) ভিড়ও ছিল তুলনামূলক বেশি।এনবিআরের প্রাথমিক হিসাবমতে, গতকাল পর্যন্ত সারা দেশের বিভিন্ন কর কার্যালয়ে সাত লাখ চার হাজার ২৫০ জন টিআইএনধারী তাঁদের আয়কর বিবরণী জমা দিয়েছেন। আয়কর পাওয়া গেছে ৯৫৬ কোটি ৩৫ লাখ টাকা।গত বছর সময় বাড়ানোর পর ৭ অক্টোবর পর্যন্ত নয় লাখ দুই হাজার পাঁচজন টিআইএনধারী আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। তবে এই হিসাবের মধ্যে ব্যক্তিগত বিবরণী জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদনকারীদের সংখ্যাও অন্তর্ভুক্ত। আর নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিয়েছিলেন ছয় লাখ ৭৫ হাজার ২৪২ জন টিআইএনধারী।২০০৯-১০ অর্থবছরে ১২ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়। ওই বছর সাত লাখ ৫৭ হাজার ৯৬৪ জন টিআইএনধারী রিটার্ন জমা দেন।