ব্যতিক্রমী উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষে সাধারণত বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি বা ক্রেস্ট। তবে এ প্রথা ভেঙে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আয়োজিত সান্দিকোনা ক্রিকেট প্রতিযোগিতার প্রিমিয়ার লীগে (এসপিএল) বিজয়ী ও রানারআপ দলকে গাছের চারা উপহার দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ওই প্রতিযোগিতায় টর্নেডো সেভেন স্টার একাদশ ৩১ রানে উড়ন্ত মৌমাছি একাদশকে হারায়। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ২৫টি কাঁঠাল ও একাশিয়া গাছের চারা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে এসপিএলের সভাপতি সুরুজ বাঙালি বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষ যাতে আরও বেশি করে গাছ লাগাতে উৎসাহিত হয়, সে জন্যই এ উদ্যোগ।’ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি