ব্যতিক্রমী চরিত্রে লুসি লিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বখ্যাত গোয়েন্দা সিরিজ শার্লক হোমসের সহযোগী বন্ধু ওয়াটসনের ভূমিকায় এত দিন কেবল শুধু অভিনেতাদেরই দেখা গেছে। এবার দেখা যাবে ব্যতিক্রম। হলিউড তারকা লুসি লিউকে শিগগিরই হোমসের নারী সহযোগী হিসেবে দেখা যাবে। যুক্তরাষ্ট্রের সিবিএস টিভি চ্যানেলের ‘এলিমেন্টারি’ অনুষ্ঠানে প্রচার করা হবে শার্লক হোমসের গোয়েন্দাগিরির নতুন রূপ। এতে শার্লকের নারী সহযোগী জোয়ান ওয়াটসনের ভূমিকায় থাকবেন লুসি লিউ। তবে তা হবে একক একটি গল্প। দর্শকেরা তা গ্রহণ করলে পরে সিরিজ করা হবে। বিবিসির খবরে বলা হয়, নতুন শার্লক হোমসে নাম ভূমিকায় থাকবেন ব্রিটিশ তারকা জনি লি মিলার। নিউইয়র্কের আধুনিক জীবন হবে সিরিজটির পটভূমি। এএনআই।