ব্যথা পেয়ে শয্যাশায়ী অনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ পায়ে ব্যথা পেয়ে শয্যাশায়ী অভিনয়শিল্পী অনি। সম্প্রতি নিজের বাসাতেই হঠাত্ পা মচকে যায় তাঁর। প্রথমদিকে বিষয়টিতে খুব একটা পাত্তা না দিলেও আঘাতটি এখন বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, সুস্থ হতে তাঁর বেশ কিছুদিন সময় লেগে যাবে।অনি বলেন, ‘১৪ নভেম্বর শুটিং করে যথারীতি বাসায় ফিরি। বাসাতেই আমার পা মচকে যায়। প্রথমে ব্যাপারটিকে তেমন একটা গুরুত্ব দিইনি। পায়ে ব্যথা নিয়েই টানা তিন দিন নার্গিস আকতারের “পুত্র এখন পয়সাওয়ালা” চলচ্চিত্রের শুটিং করেছি। পরে ব্যথা বাড়তে থাকলে আমি ডাক্তারের কাছে যাই। তিনি আমাকে তিন সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’অনি আরও বলেন, পায়ে ব্যথার কারণে বর্তমানে একটি চলচ্চিত্র এবং চারটি এক ঘণ্টার নাটকের শুটিং বন্ধ রাখতে হয়েছে।