ব্যথানাশক ওষুধ হূদেরাগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সকদের পরামর্শে ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যথা উপশম হলেও ওই সব ওষুধের একটা দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব থেকেই যায়। প্লস মেডিসিন জার্নালের এক গবেষণায় গবেষকেরা বলছেন, ব্যথানাশক ওই সব ওষুধ সেবন হূদেরাগ ও স্ট্রোকের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। গতকাল বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।গবেষণায় বলা হয়েছে, যাঁরা কোনো ব্যথানাশক ওষুধ সেবন করেন না, তাঁদের চেয়ে যাঁরা ব্যথানাশক ডাইক্লোফেনাক সেবন করেন, তাঁদের হূদেরাগ কিংবা স্ট্রোকের ঝুঁকি ৪০ শতাংশ বেশি থাকে।হাল ইয়র্ক মেডিকেল স্কুল ইন ইংল্যান্ড ও কানাডার ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল ইভালুয়েটিভ সায়েন্সেস ইন টরেন্টোর একদল গবেষক ব্যথানাশক এসব ওষুধের প্রভাব পরীক্ষা-নিরীক্ষা করে এই ফলাফল পেয়েছেন।গত বছর যুক্তরাজ্যে প্রায় ৬০ লাখ রোগীর ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন) ব্যথানাশক বা নন-স্টেরোডিয়াল অ্যান্টি-ইনফ্লামেটরি (এনএসএআইডি) ওষুধ হিসেবে ডাইক্লোফেনাক ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়েছে। তা ছাড়া এই ওষুধটি সব সময়ই হাতের নাগালেই পাওয়া যায় । গবেষক দলের প্রধান প্যাট্রিসিয়া ম্যাকগেটিগান বলেছেন, ‘নন-স্টেরোডিয়াল অ্যান্টি-ইনফ্লামেটরি (এনএসএআইডি) ওষুধ রোগীদের ব্যথা উপশমের পাশাপাশি তীব্র প্রদাহজনিত সমস্যাও দূর করে। কিন্তু এ ক্ষেত্রে সব সময় হূদেরাগের ঝুঁকির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায়, শুধু ডাইক্লোফেনাক সেবনে হূদেরাগের ঝুঁকি ৪০ শতাংশ বেড়ে যায়। আর বেশি পরিমাণে এই ওষুধটি সেবন করলে ঝুঁকিটা দ্বিগুণ হারে বাড়ে। অন্যদিকে বিকল্প হিসেবে নেপ্রক্সিন ওষুধের কোনো ডোজেই এই ঝুঁকি নেই। শুরুর দিকে কোন ওষুধ কতটা ঝুঁকিপূর্ণ আর কোন ওষুধ কতটা নিরাপদ সেটাও গবেষণা করে দেখেছি।’ প্যাট্রিসিয়া ম্যাকগেটিগান আরও বলেন, ‘যেসব রোগীর আগে থেকেই হূদ্যন্ত্রের সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে প্রতি বছর তাঁদের হূদেরাগে আক্রান্ত হওয়ার ঝুঁকি পাঁচ শতাংশ। আর যদি তাঁরা ডাইক্লোফেনাক ওষুধ সেবন করে তাহলে এই ঝুঁকিটা আরও ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেবে। অন্যদিকে দেখা যায়, প্রতি ৫০ জনে একজন মানুষ কিছুটা এড়িয়ে চলার মতো হূদেরাগে ভোগেন। তাঁদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব ওষুধের ক্ষেত্রে তাঁদের বিকল্প ও নিরাপদ ওষুধটিই বেছে নিতে হবে।’দ্য মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বলছে, ‘রোগীদের সতর্ক করে দিতে হবে, তাঁরা যেন হুট করেই ওষুধ খাওয়া বন্ধ না করে দেন। বরং তাঁদের এ ব্যাপারে চিকিত্সকের পরামর্শ নিতে হবে।’এমএইচআরএ-র একজন মুখপাত্র বলেছেন, প্রতিটি ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে। তার পরও আমরা এনএসএআইডির প্রতিটি ওষুধের মূল্যায়ন করি। তা ছাড়া বিশেষ করে এই সব ওষুধে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহসহ হূদেরাগের ঝুঁকির বিষয়টিও খতিয়ে দেখা হয়। তবে এসব ব্যথানাশক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে চাইলে খুব অল্প সময়ের জন্য যতটা সম্ভব কম ওষুধ সেবন করে ব্যথা নিরাময় করতে হবে।’