ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক পরিবর্তনে ঐক্যের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক পরিবর্তনে বিশ্বব্যাপী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার কাতারের রাজধানী দোহায় বিশ্বনেতাদের বিনিয়োগ সম্মেলনে টেকসই বিনিয়োগের জন্য আট দফা প্রস্তাবও পেশ করেন তিনি। খবর বাসসের।প্রস্তাবে খাদ্য ও কৃষিপণ্যমূল্যের অস্থিতিশীলতার ঝুঁকি নিয়ন্ত্রণে কৃষিখাতে ব্যাপক সরকারি ও বেসরকারি বিনিয়োগ এবং উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো খাতে বিনিয়োগে বাধা অপসারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।কাতার জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক উত্পাদনের ‘নন-ইকুইটি’ পদ্ধতির অনিয়ন্ত্রিত চাহিদা নিয়ন্ত্রণ, উন্নয়নশীল দেশগুলোর নিজেদের স্বার্থে বিকাশমান চাহিদার সংস্থান, পুঁজিপ্রবাহে স্থিতিশীলতা ও পরিবর্তনশীল করপোরেশন নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলায় রক্ষণশীল মনোভাব পরিহারের প্রস্তাব দিয়েছেন।উন্নয়নশীল দেশগুলোতে এফডিআইয়ের বৈশ্বিক প্রবাহে সহায়তা করতে উন্নত দেশগুলোকে সুষম রাজনৈতিক বিশ্বাস ও সঠিক পদক্ষেপ গ্রহণ, ডব্লিউটিওর রূপরেখার আওতায় ভর্তুকির মাত্রা নিয়ন্ত্রণে উন্নততর আন্তর্জাতিক সমন্বয় সাধন এবং শ্রমঘন ও উত্পাদন বৃদ্ধিমূলক বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের ঘোষিত অর্থনৈতিক সুযোগ-সুবিধার পাশাপাশি অত্যন্ত উদার ও আকর্ষণীয় বিনিয়োগ নীতির সুযোগ গ্রহণ করারও আহ্বান জানান।শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও কেবিনেট-বিষয়ক মন্ত্রী আহমেদ বিন আবদুল্লাহ আল-মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আঙ্কটাড মহাসচিব সুপাচাই পানিতচাপাকদি ও ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট টারজা কারিনা হলোনেন।