ব্যবসায়ীর ওপর হামলা: দোকান বন্ধ রেখে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী তৌফিক এহসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ওই এলাকার দোকান বন্ধ রেখে প্রতিবাদ করছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার সকাল থেকে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।ব্যবসায়ীরা জানান, এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসানের ওপর গতকাল সন্ত্রাসীরা হামলা চালায়। এর প্রতিবাদে তাঁরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন। তাঁদের অভিযোগ, এখানকার ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতি প্রতিবাদ সমাবেশ করে। ব্যবসায়ীরা হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানান।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গতকাল দুপুরে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে তৌফিক আহত হন। এ ব্যাপারে মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।