ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রাত পৌনে নয়টার দিকে অনুষদের মূল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর দুইটার দিকে অনুষদের ডিনের কক্ষের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করে পুলিশ।অনুষদের ডিন আব্বাস আলী খান প্রথম আলোকে বলেন, ভবনের সামনের মূল রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা তাঁকে জানিয়েছেন। তবে কে বা কারা এটি ছুড়ে মেরেছে তা জানা যায়নি। তিনি জানান, এর আগে দুপুরে তাঁর কক্ষের সামনে ককটেল দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা তাঁকে জানান। পরে পুলিশ এসে ককটেলটি নিষ্ক্রিয় করে।প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরো বিষয়টি জানানো হয়েছে।