ব্যবসায়ী তাজুলের বিরুদ্ধে হুলিয়া জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট মাউন্ট পাওয়ার প্ল্যান্টের চেয়ারম্যান ব্যবসায়ী তাজুল ইসলাম ফারুকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় হুলিয়া জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। মামলার বাদী বিএনএস লিমিটেডের অংশীদার এবং ওয়েস্ট মাউন্ট পাওয়ার প্ল্যান্টের সাবেক পরামর্শক আলী আক্কাস নূরানী হুলিয়া জারির আবেদন করলে আদালত এ আদেশ দেন। বাদী তাঁর আবেদনে বলেন, গত বছরের ৪ জুন অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাজুল ইসলাম ফারুকের বিরুদ্ধে মামলা করলে আদালত ওই দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলা দায়েরের সাত মাস পরও গুলশান থানার পুলিশ তাজুলকে গ্রেপ্তার করতে পারিনি। তাই বাদী আজ তাজুলের বিরুদ্ধে হুলিয়া জারির আবেদন করেছেন।