ব্যবসায়ী-হকার সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকানমালিকদের সঙ্গে হকারদের সংঘর্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন ব্যক্তি হকারদের কাছ থেকে মোবাইল ফোনসেট কিনে প্রতারণার শিকার হয়েছেন—এমন অভিযোগ করেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের কয়েকজন দোকানমালিকের কাছে। ওই দোকানমালিকেরা তাঁদের দোকানের সামনে হকারদের বসতে নিষেধ করে দেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানমালিকেরা লাঠিসোঁটা ও রড নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে দোকানমালিক শফিকুল ইসলাম (৬৪), সবুজ (২৮), পায়েল (২৫) ও আবদুল বাসেদসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।রাতে যোগাযোগ করা হলে পল্টন থানার অপারেশন কর্মকর্তা শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন।