ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে পুরান ঢাকার বাজার বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইকারীদের গুলিতে কুষ্টিয়ার এক চাল ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে পুরান ঢাকার বাবুবাজার, নয়াবাজার, মিটফোর্ড এলাকার ওষুধ ও কেমিক্যাল বাজার এবং বাদামতলী চাল বাজারের প্রায় ৩০ হাজার দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল থেকেই ওই সব এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চলছে। মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী চালের বাজারও বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দুপুর ১২টার পর মিটফোর্ড এলাকার ওষুধ ও কেমিক্যাল বাজার খোলা হবে। চালের বাজার সারা দিনই বন্ধ থাকবে।গতকাল মঙ্গলবার বিকেলে ছিনতাইকারীদের গুলিতে কুষ্টিয়ার ভিআইপি রাইস মিলের মালিক আফিল উদ্দিন বিশ্বাস (৩৫) নিহত হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ এক যুবককে গতকাল আটক করেছে। খুনের ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন।