ব্যবসায়ীদের প্রীতি ফুটবল ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে আলীয়া মাদ্রাসা মাঠে ২ জুলাই স্থানীয় ভুট্টা ব্যবসায়ীদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দবিবর রহমান ও শফিকুল ইসলাম শিরু দল অংশ নেয়। শফিকুল ইসলাম শিরু দল ৩-১ গোলে বিজয়ী হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান বিজয়ীদের হাতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজাহান আলী। খেলা পরিচালনা করেন শেখ মোস্তাফিজুর রহমান।