ব্যবসায়ীর গুদামে ভিজিএফের চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারের চাল ব্যবসায়ীর গুদাম থেকে ১০০ বস্তা ভিজিএফের (দুঃস্থ খাদ্য সহায়তা) চাল উদ্ধার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।উদ্ধার করা এই চাল ঈদ উপলক্ষে আজ নাকাইহাট ইউনিয়নের দুঃস্থ লোকদের মধ্যে বিতরণের কথা ছিল। ইউএনও আবদুল ওয়াহেদ প্রথম আলো ডটকমকে বলেন, এ চাল দুঃস্থদের মধ্যে বিতরণ না করে আত্মসাত্ করে বাজারে বিক্রির জন্য গুদামে মজুদ করা হয়েছিল।