ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারের রামু ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার সময় তোলা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে। তিনি বলেন, ‘আমরা পদক্ষেপ নেব। তদন্তের পর অবশ্যই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেব।’ খবর ইউএনবির। আজ শনিবার সকালে গণভবনে সঙ্ঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর নেতৃত্বে বৌদ্ধসমাজ সংরক্ষণ কমিটির প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, এটা শেষ নয়। প্রবারণা পূর্ণিমা, দুর্গাপূজা ও পবিত্র ঈদ উল আজহায় এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে। প্রতিনিধিদলের উদ্দেশে তিনি বলেন, ‘যেকোনো সময় সহিংস হামলা হতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’