ব্যবস্থাপকের মুখে কেক ছুড়লেন ম্যাডোনা!
মুখে কেক ছুড়ে মারার বিষয় শুনে নিশ্চয় সবাই খানিকটা ধন্দে পড়বেন। তার ওপর আবার ব্যবস্থাপকের মুখে। মনে হচ্ছে, পপকুইন ম্যাডোনা রাগ সামলাতে না পেরেই এ কাণ্ড করেছেন। কিন্তু বিষয়টি ঠিক উল্টো। পপকুইন ম্যাডোনার নতুন অ্যালবাম ‘এমডিএনএর সাফল্য উদযাপন করতে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর ম্যানেজার গাই ওসিয়ারি। ম্যাডোনাকে অবাক করে দিতে এই পার্টির আয়োজন করা হলেও উল্টো তিনিই অবাক করে দেন গাইসহ পার্টিতে উপস্থিত সবাইকে। পার্টির এক পর্যায়ে আস্ত একটা কেক তিনি ছুঁড়ে মারেন গাই ওসিয়ারির মুখে।‘দ্য গার্লস গান ওয়াইল্ড’খ্যাত ৫৩ বছর বয়সী এই পপগায়িকা কেক ছুড়ে মারার সময় চিত্কার করে বলে ওঠেন, ‘গাই, এটা আমি তোমাকে দিতে চাই। কারণ এ সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে তুমিই আমাকে উদ্বুদ্ধ করেছ।’ এক খবরে এমনটিই জানিয়েছে ডেইলিমেইল।এই ঘটনার পর গাই ওসিয়ারিসহ পার্টিতে আসা সব অতিথিই হাসিতে ফেটে পড়েন। ম্যাডোনার এই মজার কীর্তির ভিডিও ইউটিউবেও প্রকাশিত হয়েছে।এদিকে সন্তান লর্ডস, রোকো, ডেভিড ও মার্সিকে তাঁর গানের কড়া সমালোচক বলে অভিহিত করেছেন ম্যাডোনা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার কোনো গান ভালো না লাগলে তারা সরাসরি আমাকে গানটি বন্ধ করে দিতে বলে। এটা আমাকে কিছুটা আহত করলেও এই ভেবে ভালো লাগে যে তাঁরা আমার সত্ সমালোচক।’