ব্যস্ত অপরাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছর তিনেক আগের কথা, ভারতের জয়পুরের একটি ছবি চোখে পড়েছিল অপরাহ উইনফ্রের। ছবিতে দেখেছিলেন একজন নারী উটের পিঠে করে যাচ্ছেন দূরে কোথাও। ‘ঠিক তখনই ঠিক করেছিলাম, জয়পুর আমার পরবর্তী গন্তব্য।’ বলছিলেন অপরাহ। গত রোববার এই তারকা দেখা করলেন ১০ হাজারের কিছু বেশি মানুষের সঙ্গে। গিয়েছিলেন জয়পুর সাহিত্য উৎসবে। সেখানে তিনি সবাইকে সচেতন করে তুলতে বললেন শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তার কথা। জয়পুরে সেদিন পুরোদস্তুর ভারতীয় নারীর বেশে হাজির হয়েছিলেন অপরাহ; পরনে ছিল সালোয়ার-কামিজ। তার আগে মুম্বাই, আগ্রার তাজমহল এবং বৃন্দাবনে পদধূলি দিয়ে এসেছেন তিনি। ভারত ঘুরে বিভিন্ন লোকের সাক্ষাৎকার নিচ্ছেন অপরাহ। সেসব থাকবে অপরাহস নেক্সট চ্যাপ্টার নামের নতুন আরেকটি শোতে। আইএএনএস।