ব্যস্ত মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে স্বামী ও সন্তান নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। গত সপ্তাহ ভীষণ ব্যস্ততায় কেটেছে তাঁর। মাধুরীর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, আসার পর থেকে বাবা-মাকে নিয়ে অস্থির হয়ে পড়েছেন তিনি। এই বৃদ্ধ বয়সে তাঁদের যতটা সহযোগিতা করার করছেন। এর মধ্যে চোখের সমস্যা নিয়ে মা হাসপাতালে ভর্তি হওয়ায় ধকলটা একটু বেশিই যাচ্ছে। সারা দিন তিনি ব্যস্ত থাকেন বিভিন্ন নির্মাতার প্রতিশ্রুত প্রকল্পে। সন্ধ্যায় মায়ের কাছে যেতে ছুটতে হয় হাসপাতালে। এ সপ্তাহেই তাঁর মায়ের বাড়ি ফেরার কথা। তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার ফুরসত মিলবে। ভাগ্যিস, চিকিৎসক স্বামী শ্রীরাম নেনে সঙ্গে রয়েছেন। চিকিৎসা সেবার যাবতীয় দেখভাল তিনিই করছেন। ওয়েবসাইট।