ব্যস্ত সড়ক থেকে পর্যায়ক্রমে রিকশা তুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ব্যস্ত সড়কগুলো থেকে পর্যায়ক্রমে রিকশা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যানজট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে রাজধানীর সাংসদদের সঙ্গে এক বৈঠক শেষে সাহারা খাতুন সাংবাদিকদের এসব কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর কোনো এলাকায় বা সড়কে রিকশা চলাচল বন্ধ করা হলে তা স্থানীয় সাংসদ ও জনপ্রতিনিধিদের জানিয়ে প্রচারের ব্যবস্থা করা হবে। তবে রিকশা উঠিয়ে দেওয়ার কার্যক্রমকে কেন্দ্র করে রিকশাচালকদের ভাঙচুরের ঘটনাকে কোনোভাবেই সমর্থন দেওয়া যাবে না।রিকশাওয়ালাদের এভাবে ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।রাশেদ খান মেনন বলেন, রাজধানীর হকার উচ্ছেদ কিংবা রিকশা উঠানোর মতো কোনো সিদ্ধান্ত নিতে হলে জনপ্রতিনিধিদের আগে জানাতে হবে। হঠাত্ করে এ ধরনের কোনো নির্দেশ দেওয়া হলে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটে।বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ সানজিদা খানম, হাবিবুর রহমান মোল্লা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।