ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নতুন কর্মকর্তা নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শফিকুর রহমান পাটোয়ারীকে নতুন প্রতিষ্ঠিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়।আজ বৃহস্পতিবার অন্য এক প্রজ্ঞাপনে একই বিভাগে চারজনকে উপসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়। তাঁরা হলেন বিমানবিহারি বড়ুয়া, শামস আল মুজাহিদ, মফিদুল ইসলাম ও পরিজিত্ সাহা।এ ছাড়া আজ আরও চারজনকে সহকারী সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।