ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের জন্য একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।