ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৫০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতুয়াইল শিশু মাতৃ ইনস্টিটিউটটের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে পাঁচ ছিনতাইকারী। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, আজ সকালে ওয়ান ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহবুব আলম ব্যাংকের প্রয়োজনে যাত্রাবাড়ী ওয়ান ব্যাংক শাখা থেকে ৫০ লাখ টাকা তুলে নারায়ণগঞ্জে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে করে রওনা হন।পথে মাতুয়াইলে শিশু মাতৃ ইনস্টিটিউটটের সামনে একটি মোটরসাইকেলের এক আরোহী গাড়িটিকে থামতে বলেন। কিন্তু গাড়িটি না থামায় ওই আরোহী কাঠের লাঠি দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং দুই পাশ থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন আরোহী গুলি করে গাড়ির কাচ ভেঙে কার্টনে ভরা ওই টাকা ছিনতাই করে নিয়ে যায়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনার সঙ্গে ব্যাংকের কোনো সদস্য জড়িত থাকতে পারে।