ব্যাংক থেকে বের হতেই গুলি, ২৩ লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এলিফ্যান্ট রোডে এনসিসি ব্যাংকের নিচে দুজনকে গুলি করে ২৩ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ চিক অ্যান্ড ফিড লিমিটেড নামের প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মোস্তাফা ও প্রকৌশলী শাহিনুল আলম জানান, তাঁরা দুজন এবং তাঁদের আরেক কর্মী আমজাদ আলী ওরফে রাসেল এনসিসি ব্যাংক থেকে টাকা তুলে নিচে নামেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁদের দুজনকে গুলি করে টাকা ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাঁদের গাড়ির চালক তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেখানে দুজন সন্ত্রাসী ছিল বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’