ব্যাংক পরিচালকদের জনস্বার্থে কাজ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের নতুন পরিচালকদের জনস্বার্থে কাজ করার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের নতুন পরিচালকদের ব্যাংকিং আইন-কানুন বিষয়ে ধারণা দিতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ নির্দেশ দেন।অনুষ্ঠানে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের নতুন পরিচালকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে জনগণের স্বার্থ দেখার জন্য। এটাকে মনে রাখেন এবং সে অনুযায়ী কাজ করেন।’অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।আগামী মাসে নতুন ব্যাংক কোম্পানি আইন করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের দায়িত্ব বাড়বে। পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো পরিপূর্ণ স্বাধীনতা পেয়ে থাকে। ভবিষ্যতেও সেই স্বাধীনতা পাবে বলে জানান তিনি।রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের নিয়ন্ত্রণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকারি ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকই নিয়ন্ত্রণ করে। দু-একটি বিষয় শুধু অর্থ মন্ত্রণালয় দেখে বলে তিনি উল্লেখ করেন।