ব্যাংকঋণ সহজ করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল সার্ভিস প্রকল্পে প্রশিক্ষিতদের স্বাবলম্বী করতে কর্মসংস্থানে সহায়তা দেওয়ার সুপারিশ করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য তাঁদের সহজে ব্যাংকঋণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে যোগ্যতা অনুসারে তাঁদের বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োগ দেওয়ারও সুপারিশ করা হয়।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব সুপারিশ করা হয়।কমিটির সভাপতি জাহিদ আহসান প্রথম আলোকে বলেন, ন্যাশনাল সার্ভিস একটি যুগান্তকারী প্রকল্প। এটি পরীক্ষামূলকভাবে শুরু হলেও এখন সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এ কাজে কোনো দুর্বলতা ধরা পড়লে তা চিহ্নিত করে সংশোধন করতে হবে। কমিটি এ ব্যাপারে মন্ত্রণালয়ের সহযাত্রী হিসেবে কাজ করতে চায়।সভায় ন্যাশনাল সার্ভিস প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের নেটওয়ার্কিং প্রকল্পের কার্যক্রম তদন্ত প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়। একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় সাংসদদের অন্তর্ভুক্ত করে অনুষ্ঠান সম্পাদন করার সুপারিশ করা হয়।এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি এক সপ্তাহের মধ্যে পত্রিকায় প্রকাশের ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে বাংলাদেশের প্রতিবন্ধী প্রতিযোগীরা সফলতা অর্জন করায় কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়।