ব্যাংকক এখন শান্ত, কারফিউ বহাল আছে
থাই কর্তৃপক্ষ ব্যাংককের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এই যুদ্ধবিরতি খুবই নাজুক বলে মনে হচ্ছে। গতকাল বুধবার ব্যাংকক ছিল অস্থির। বহু ভবনে অগ্নি সংযোগ করা হয়। রেড শার্ট বিক্ষোভকারীরা যারা বেশির ভাগই দেশের দরিদ্র জনগণের অংশ, তারা ব্যাংককের মূল বাণিজ্য কেন্দ্রে তাদের ঘাঁটি ত্যাগ করেছে। কয়েক শ বিক্ষোভকারী একটি মন্দিরে আশ্রয় নেয়। তবে পুলিশ তাদের মন্দির ত্যাগ করতে বাধ্য করে। মন্দিরের মধ্যে ছয়টি মৃতদেহ পাওয়া গেছে। ‘গণতন্ত্র প্রতিশোধ ও ক্রোধের ওপর প্রতিষ্ঠিত করা যায় না’ রেড শার্ট বিক্ষোভকারীদের চেয়ারম্যান ভিরা মুসিকাপাঙ্গ বন্দী অবস্থায় টেলিভিশনে বক্তব্য দেন। তিনি বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যেতে বলেন।গতকাল রাতে মন্দির প্রাঙ্গণে প্রায় ১৫০০ রেড শার্ট বিক্ষোভকারী সেনাসদস্যদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়। যদিও আজ বৃহস্পতিবার সকালের মধ্যে সেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। বিক্ষোভকারীরা যদিও সরে গেছে, কিন্তু থাই জনগণের মধ্যে মেরুকরণ ঘটেছে।ব্যাংককসহ ২৭ প্রদেশে কারফিউ বহাল আছে।—রয়টার্স