ব্যাংকক এখনো অশান্ত, কারফিউ জারি করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংককে আজ কারফিউ জারি করেছে থাইল্যান্ড সরকার। আজ বুধবার বিবিসি অনলাইন জানিয়েছে, সেনাবাহিনী সরকারবিরোধীদের ব্যাংককের প্রাণকেন্দ্র থেকে উত্খাত করার পর সরকারবিরোধী ‘রেড শার্ট’ বিক্ষোভকারী নেতারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ব্যাংককের চারদিকে এখনো গুলি আর বোমার ধোয়া ভেসে বেড়াচ্ছে। ব্যাংককের স্টক এক্সচেঞ্জ, ব্যাংক ও শপিংমলগুলোতে এখনো আগুন জ্বলছে। সরকারবিরোধী এক নেতা জানিয়েছেন, তাঁরা আর কোনো মৃত্যু চান না।থাই সেনা ও সরকারবিরোধীদের সংঘর্ষে আজ পাঁচজনসহ গত এক সপ্তাহে ৪০ জন নিহত হয়েছেন।আজ বুধবার ব্যাংকক সময় রাত আটটা থেকে কাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত এই কারফিউ চলবে। কারফিউয়ের ব্যাপারে থাই সরকার টেলিভিশন চ্যানেলে এই সংবাদ প্রচারের নির্দেশ দিয়েছে।সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বন্ধ রয়েছে।নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিদেশি পর্যটকদের এই কারফিউয়ের আওতামুক্ত রাখা হয়েছে। থাইল্যান্ডের গত ১৫ বছরের ইতিহাসে এ শহরে এটিই প্রথম কারফিউ।