ব্যাংকক থেকে ফিরেই মানিকগঞ্জে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকক থেকে ফিরেই মানিকগঞ্জে গেলেন শাকিব খান। তিনি সেখানে এই তো প্রেম ছবির কাজ করছেন। ছবির পরিচালক সোহেল আরমান বলেন, ‘ছবিটির কাজ শুরু করেছি প্রায় বছর তিনেক হলো। আশা করছি, এবার ছবির শুটিং শেষ করতে পারব। ২০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করেছি। আগামী ২ অক্টোবর পর্যন্ত এখানে শুটিং হবে।’শাকিব শুটিংয়ে অংশ নিচ্ছেন ২৬ সেপ্টেম্বর থেকে। টানা চারদিন এখানে কাজ করবেন তিনি। শাকিব বললেন, ‘আমরা অনেক সময় নিয়ে কাজটা করছি। আমাদের এই শ্রম অবশ্যই সার্থক হবে।’মানিকগঞ্জের সাটুরিয়ায় শুটিং হচ্ছে ছবিটির। আজ বুধবার থেকে শুটিং হবে ঝিটগায়। শাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন বিন্দু ও নিপুণ।