ব্যাংককে জরুরি অবস্থা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় আজ জরুরি অবস্থা জারি করেছে সরকার।আজ বুধবার সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের সমর্থকেরা বিক্ষোভের একপর্যায়ে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ সময় অনেক মন্ত্রীকে হেলিকপ্টারে পালিয়ে যেতে দেখা যায়। বিক্ষোভকারীরা একটি অনির্ধারিত নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।বিক্ষোভকারীরা যারা সাধারণত ‘রেড শার্ট’ নামে পরিচিত, তারা প্রকাশ্যে সরকারের এই জরুরি আইন জারির বিরোধিতা করার জন্য সবাইকে আহ্বান জানায়।রেড শার্টের একজন মুখপাত্র রয়টার্সকে জানান, ‘আমরা যুদ্ধ ঘোষণা করব। আর আর কোনো বৈঠক হবে না।’