ব্যাংককে ঢালী আল মামুনের চিকিৎসা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ব্যাংকক জেনারেল হাসপাতালে শিল্পী ঢালী আল মামুনের উন্নত চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গেছে। ঢালী আল মামুনের বন্ধুরা এ খবর জানিয়েছেন।এর আগে আজ শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে তাঁকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যাংককের উদ্দেশে ছেড়ে যায়। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলি ও বন্ধু কথাসাহিত্যিক শাহাদুজ্জামান।এর আগে বেলা পৌনে দুইটার দিকে তাঁকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিল্পী মামুনের চোয়ালের দুটি ও পাঁজরের আটটি হাড় ভেঙে গেছে।১৩ আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন চিত্রশিল্পী ঢালী আল মামুন। একই দুর্ঘটনায় নিহত হন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বিশিষ্ট চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন।