ব্যাংককে বোমা বিস্ফোরণ, ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল মঙ্গলবার কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মোট পাঁচ ব্যক্তি আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।থাইল্যান্ডের নিরাপত্তাকর্মীদের উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব উইচিয়ান পোদফোসরি সাংবাদিকদের জানান, ওই বাড়িতে পাওয়া বিস্ফোরক পদার্থগুলোর মধ্যে একটি ম্যাগনেট পাওয়া গেছে। ভারতে বোমা হামলায় ব্যবহূত এবং জর্জিয়ায় ইসরায়েলের দূতাবাসের সামনে থেকে উদ্ধার হওয়া বোমার সঙ্গে এর মিল রয়েছে। রয়টার্স।আল-জাজিরা জানায়, পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের চেষ্টাকালে বিস্ফোরণে সাইদ মোরাদি নামের এক ইরানি নাগরিকের দুই পা উড়ে গেছে। ওই একই এলাকায় অপর দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে চার ব্যক্তি আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভাড়া বাড়িতে একটি বিস্ফোরণ হয়েছে। আহত ইরানি নাগরিক সাইদ মোরাদি তাঁর সহযোগীদের জন্য বাড়িটি ভাড়া করেছিল। ঘটনার পরপর পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের বিস্ফোরক পদার্থ উদ্ধার করে।গত মাসে মার্কিন দূতাবাস ব্যাংককে এ ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিল।ভারতে ইসরায়েলের কূটনীতিকের ওপর বোমা হামলা ও জর্জিয়াতে বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে ব্যাংককে বোমা বিস্ফোরণের কোনো সম্পর্ক রয়েছে কি না, থাইল্যান্ডের তদন্ত কর্মকর্তারা তা পরীক্ষা করে দেখছেন। উইচিয়ানের বরাত দিয়ে রয়টার্স আরও জানান, সাইদ মোরাদির সঙ্গে ওই ভাড়া বাড়িতে আরও দুজন থাকতেন। এঁদের মধ্যে গতকালই ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্যজন নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় পালিতে গেছেন।