শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কে আপন কে পর ছবিটি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন শাহীন-সুমন। ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো দেশের বাইরে ছিলেন। ফিরলেন কবে?দুই দিন আগে, ঈদের পরদিন ব্যাংককে গিয়েছিলাম। শুটিং ছিল। ফিরে এসে একটু বিশ্রাম নিচ্ছি।অনেক দিন ব্যাংককে থাকলেন। কতটি ছবির কাজ করলেন?দুটি ছবির সাতটি গানের দৃশ্যের কাজ করার জন্য ওখানে গিয়েছিলাম। কাজের ফাঁকে আমরা থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরেছি। এবার তো ২২ দিন থেকেছি, থাইল্যান্ডের ভাষাটা এখন কিছু কিছু বুঝতে পারি। এবার অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। পুরো সময়টা ভালোই কাটিয়েছি।‘কে আপন কে পর’ ছবিতে অভিনয় করেছেন আপনি। এই ছবিটি নিয়ে কিছু বলুন।অনেক দিন আগে ছবিটির কাজ করেছিলাম। ছবির প্রযোজক অমিত হাসান। ছবিতে অমিত ভাই বাড়ির কাজের মানুষ হিসেবে কাজ করছেন। পরে জানা যায় অন্য এক গল্প। ছবির গানগুলোও চমৎকার। আশা করছি, ছবিটি দেখে দর্শক আনন্দ পাবে।ছবিটির কোনো উল্লেখযোগ্য দিক রয়েছে?ছবির একটি গানে অর্ধশত শিল্পী অংশ নিয়েছেন। ভারতের মুম্বাইয়ের ওম শান্তি ওম ছবির একটি গানের ভাবনা থেকে তা সাজানো হয়েছে। গানটি যে আকর্ষণীয় হবে, তাতে কোনো সন্দেহ নেই। অনেক দিন পর আমার ছবি মুক্তি পাচ্ছে। আর ছবিতে আমার নায়ক হলেন অমিত হাসান। ওনার সঙ্গে নায়িকা হয়ে এবারই প্রথম কাজ করেছি।ঈদে আপনার অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। ওগুলো দেখা হয়েছে?সেই সুযোগ আর কোথায় পেলাম? ঈদের পরদিনই তো চলে গেলাম দেশের বাইরে। শুনেছি, দর্শক নাকি ছবি দুটি ভালোভাবেই নিয়েছে। এখন একটু সময় করে ছবি দুটি দেখার ইচ্ছা আছে।