ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। আজ বৃহস্পতিবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার এ কথা বলেন।কে মাহমুদ সাত্তার বলেন, ‘আগামী সপ্তাহে যে ব্যাংকগুলোর শেয়ারবাজারে আর্থিক সংশ্লিষ্টতা (নিজস্ব বিনিয়োগ ও শেয়ারের সব ধরনের ঋণ মিলিয়ে) ১০ শতাংশের নিচে আছে তারা নতুন করে বিনিয়োগ করতে পারে। এতে কোনো আইনি বাধা নেই।’