ব্যাংকারদের এগিয়ে যাওয়ার প্রশিক্ষণ
সাইদ আরমানবর্তমানে বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে ৪৯টি ব্যাংকিং প্রতিষ্ঠান। এর মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত, পাঁচটি বিশেষায়িত, ১০টি বিদেশি ও ৩০টি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক। ফলে ব্যাংকিং খাতে কর্মসংস্থানের সুযোগ সব সময়ই থাকছে। আবার প্রতিযোগিতার এ যুগে পেশাজীবীদের দক্ষতা বাড়াতে হয় এগিয়ে যাওয়ার জন্য। ব্যাংকারদের ক্ষেত্রেও তাই। প্রশিক্ষণ ও পেশাগত বাড়তি কিছু ডিগ্রি পেশাজীবীদের এগিয়ে যেতে সাহায্য করে। ব্যাংকারদের প্রশিক্ষণও ব্যাংকিং ডিগ্রি দেওয়ার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। যাত্রা ও উদ্দেশ্য‘ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্য ও উচ্চপর্যায়ের পেশাজীবীদের সময়োপযোগী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং তাদের সেবা-সংশ্লিষ্ট নানা প্রশিক্ষণ দিতেই ১৯৭৪ সালে বাংলাদেশ ব্যাংক, তত্কালীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সক্রিয় উত্সাহ ও তত্ত্বাবধানে বিআইবিএম প্রতিষ্ঠিত হয়। এটি ব্যাংকিং খাতের জন্য প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় পর্যায়ের সর্বোচ্চ প্রতিষ্ঠান।’ বিআইবিএম সম্পর্কে এমনই জানালেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক বন্দনা সাহা। বর্তমানে এ প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতের নানা বিষয়ে পরামর্শক হিসেবেও কাজ করে। কার্যক্রমবর্তমানে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত, বাণিজ্যিক ও বিদেশি ৪৮টি ব্যাংক বিআইবিএমের সদস্য। এর মধ্যে সাধারণ সদস্য ব্যাংক ২২ এবং সহযোগী সদস্য হিসেবে আছে২৬টি ব্যাংক।এসব ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি, স্বল্পমেয়াদি (দুই থেকে ১০ দিনব্যাপী) প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ইত্যাদির আয়োজন করে বিআইবিএম। এ ছাড়া সদস্যদের জন্য ব্যাংকিং বিষয়ে ডিগ্রিধারী কর্মকর্তা তৈরি করতে চালু করা হয়েছে ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর কোর্স (এমবিএম)।প্রশিক্ষণ কোর্সপ্রতিবছর ব্যাংকারদের জন্য বিভিন্ন মেয়াদের নানা বিষয়ভিত্তিক ও সময়োপযোগী প্রশিক্ষণ পরিচালনা করে এই প্রতিষ্ঠানটি। মহাপরিচালক বলেন, ‘বিআইবিএমের প্রশিক্ষণগুলো সাধারণত চার থেকে ১০ দিন মেয়াদি হয়ে থাকে। ২০০৯ সালেই এ প্রশিক্ষণে অংশ নেন প্রায় দুই হাজার ২০০ ব্যাংকার। চলতি বছর ২৬টি বিষয়ে ৪৬টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবে বিআইবিএম। ২০১০ সালের প্রশিক্ষণ কোর্সের উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে ঋণ ব্যবস্থাপনা, কৃষি ও গ্রামীণ ব্যাংকিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন, ব্যাংকারের অর্থ বিশ্লেষণ, উদ্যোক্তা-উন্নয়ন ও এসএমই ব্যবসা, শাখা ব্যবস্থাপনা, ব্যাংক বিপণন, ব্র্যান্ডিং ও রিলেশনশিপ ব্যাংকিং, নেতৃত্ব, দল গঠন ও আলোচনা দক্ষতা, সাধারণ ব্যাংকিং, ঋণ আইন ও নীতি, বিনিয়োগ ব্যাংকিংসহ আরও কয়েকটি ব্যাংকিং-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ। সদস্য ব্যাংকগুলোর সঙ্গে নিবিড় আলোচনা-পর্যালোচনার মাধ্যমে মূলত প্রশিক্ষণের বিষয় চূড়ান্ত করা হয়।প্রশিক্ষণ ওয়ার্কশপবিআইবিএমের কর্মশালাগুলো দুই-তিন দিন মেয়াদি হয়ে থাকে। গত বছর ২৯টি বিষয়ে প্রায় এক হাজার ২০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।চলতি বছরের প্রশিক্ষণ কর্মশালার বিষয়গুলো হলো কৃষি অর্থায়ন ও পণ্য বাজার, ব্যাংক পুনর্গঠন, আচরণ, কাজের পরিবেশ ও কাজের দক্ষতা, বাংলাদেশে বন্ড বাজার পরিচালনা, বাণিজ্যিক গ্রাহকদের ঋণঝুঁকি গ্রেডিংকরণ, তথ্যপদ্ধতি, অডিট ও ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যাংকের কৌশল ব্যবস্থাপনা, সামাজিক ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, কনজ্যুমার অর্থায়ন, আন্তনিয়ন্ত্রণ কৌশল ও ব্যাংক সুপারভিশন, ই-কমার্স, ই-ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যবস্থাপনা তথ্যপদ্ধতিসহ আরও কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে পারবে সদস্য ব্যাংকসহ আবেদনের পরিপ্রেক্ষিতে যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের পেশাজীবীরা (আসন খালি থাকাসাপেক্ষে)। কর্মশালা ও বিশেষ সেমিনার বিআইবিএম প্রতিবছরই নানা বিষয়ে নিয়মিত দিনব্যাপী কর্মশালা ও সেমিনারের আয়োজন করে থাকে। চলতি বছর কর্মশালার সম্ভাব্য বিষয়গুলো হচ্ছে—মানবসম্পদ, পরিবেশগত দায়বদ্ধতা ও অর্থায়ন, গ্রামীণ ব্যাংকিং ইত্যাদি।কর্মশালায় মূলত উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। শিক্ষা কার্যক্রমবাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট শিক্ষা কর্মসূচিও পরিচালনা করে থাকে। বন্দনা সাহা বললেন, সময়ের প্রয়োজনে, ব্যাংকগুলোর ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে ১৯৯৭ সালে এর কার্যক্রমে শিক্ষা কর্মসূচি অন্তর্ভুক্ত হয়। চালু হয় এমবিএম ও সান্ধ্যকালীন এমবিএম।বিআইবিএম সূত্রে জানা যায়, এ পর্যন্ত ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ে প্রায় ৬০০ জন স্নাতকোত্তর এই ডিগ্রি অর্জন করেছেন। আর এ ডিগ্রিধারীদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে তাঁরা প্রায় সবাই বিভিন্ন ব্যাংকে কর্মরত আছেন। এমবিএমএমবিএম কোর্স হচ্ছে দুই বছরমেয়াদি। আর সান্ধ্যকালীন এমবিএম (ইএমবিএম) কোর্সটি হচ্ছে দুইবছর আট মাস মেয়াদি। মোট ৬টি টার্মে ৭২ ক্রেডিটের জন্য একজন শিক্ষার্থীকে পড়তে হবে ২৪টি বিষয়। ভর্তির আবেদনের যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি। তবে কর্মজীবীদের সান্ধ্যকালীন এমবিএম প্রোগ্রামটি আট টার্মে শেষ করতে হয়। ঢাকার বাইরে প্রশিক্ষণবিআইবিএম প্রতিবছর ঢাকার বাইরে কর্মরত ব্যাংকারদের জন্য ‘আউটরিচ’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে থাকে। ঢাকার বাইরের প্রশিক্ষণগুলো সাধারণত পাঁচ দিনের হয়ে থাকে। এ বছর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটে প্রশিক্ষণের আয়োজন করবে প্রতিষ্ঠানটি। ঢাকার বাইরে প্রশিক্ষণগুলো বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট অঞ্চলের কর্মজীবীরাই শুধু তাঁর এলাকার এই প্রশিক্ষণে অংশ নেন। তবে ব্যাংকের অনুমোদনসাপেক্ষে তাঁরা ঢাকা কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিতে পারেন। অনুষদ সদস্যবিআইবিএমে প্রশিক্ষণার্থীদের জন্য প্রায় ৩৪ জন শিক্ষক (অনুষদ সদস্য) রয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণকালীন নিয়োগপ্রাপ্ত ও অন্যরা চুক্তিভিত্তিক খণ্ডকালীন অনুষদ সদস্য হিসেবে কাজ করেন। অন্যান্য সুবিধাপ্রশিক্ষণার্থী ও স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীদের জন্য বিআইবিএমের রয়েছে নিজস্ব আবাসন সুবিধা। অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট প্রায় ২৪ হাজার বই ও ২০০ দেশি-বিদেশি জার্নালে সমৃদ্ধ এর গ্রন্থাগার। অনেকটা ব্যাংকিং খাতের সমৃদ্ধ এ গ্রন্থাগার বাংলাদেশে আর নেই।খরচাপাতিসদস্য ব্যাংকগুলোর পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ খরচ তেমন নেই। শুধু আবাসিক প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ২০০ টাকা খাবারের খরচ বাবদ দিতে হয়। তবে যাঁরা এমবিএম বা ইএমবিএম কোর্সে ভর্তি হবেন, তাঁদের পুরো কোর্সের জন্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা টিউশন ফি বাবদ দিতে হবে। পুরো টিউশন ফি একবারে পরিশোধ না করে প্রতি টার্মে কিস্তিতে পরিশোধ করার সুযোগ রয়েছে। স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থীরা হলে আসন খালি থাকলে নির্দিষ্ট ফি দিয়ে থাকতে পারেন। ২০০৯ সাল পর্যন্ত বিআইবিএম থেকে প্রশিক্ষণ নিয়েছেন প্রায় ৫০ হাজারেরও বেশি ব্যাংকার। রয়েছে ব্যাংকিং খাতের ওপর নানা গবেষণা কর্মকাণ্ড। এ সবকিছু বিবেচনায় বর্তমান প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতের তরুণদের জন্য অনেক ভূমিকা পালন করে চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ—বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, প্লট-৪, প্রধান সড়ক-১ (দক্ষিণ), সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন: ৯০০৩০৩১-৫। ওয়েবসাইট: www.bibm.bd.org