ব্যাংকারের একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা ব্যাংকের বিভিন্ন শাখায় কাজ করেন তাঁদের দায়দায়িত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সততা আর দায়িত্বশীলতা। দায়বদ্ধ থাকার মানসিকতা হলো তাঁদের সব ধরনের কাজের মূলমন্ত্র। ব্যাংকে দায়িত্বশীল কাজ করেন এমনই একজন রিজিয়া সুলতানা। ঢাকার মগবাজারের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে কর্মরত তিনি। নিত্যদিনের কাজ সম্পর্কে বলেছেন তিনি।নির্দিষ্ট সময়ে কাজ শুরু: ব্যাংকে আসি সকাল সাড়ে নয়টার মধ্যে। অফিস শুরুর আধা ঘণ্টা আগেই হাজির হতে হয়। প্রথমে আঙুলের ছাপ রাখি ইলেকট্রনিক যন্ত্রে।স্বয়ংক্রিয়ভাবে হাজিরা হয়ে গেলে অফিসে প্রবেশ করি।আমাদের দিনের প্রথম কাজ কম্পিউটার সার্ভার খোলা। দিনভর কাজ: কাউন্টারে গিয়ে কম্পিউটার খুলি। কাউন্টারে গ্রাহক এলে তাঁদের সঙ্গে লেনদেনের কাজ শুরু করি। কেউ চেক আনলে তা পরীক্ষা-নিরীক্ষা করি। ব্যাংকের ভাষায় ফোর কর্নার আর চেক পর্যবেক্ষণ করি। প্রথমেই দেখি চেকটির মেয়াদ ঠিক আছে কি না, চেকের মেয়াদ থাকে ছয় মাস। এটা দেখে চেকের দিন-তারিখ ঠিক আছে কি না দেখি। চেকে লেখা টাকার অঙ্ক ও কথায় লেখা টাকার পরিমাণ মেলাতে হয়। সবশেষে দেখতে হয় চেকের সই।এটি কম্পিউটারেই সংরক্ষিত সই ও নম্বরের সঙ্গে মেলাতে হয়। সবকিছু সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে ক্যাশ ইনচার্জের কাছে হস্তান্তর করি।এর মধ্যে ডেবিটের তথ্য পরিবর্তন করে পোস্টিং দিই। এটা করতে হয় কম্পিউটারে। গ্রাহকের নির্দিষ্ট হিসাবের পাতায় নতুন তথ্যগুলো সংযোগ করি।আরও যত কাজ: কেউ নতুন হিসাব খুলতে এলে গ্রাহকের তথ্যগুলো দিয়ে নতুন হিসাবের পাতায় ব্যতিক্রম পরিচিতির তথ্যগুলো দিয়ে নতুন হিসাবের পাতায় তুলেদিই। টিএডিএসহ যেকোনো ভাউচার এলে সংশ্লিষ্ট আপটেড এন্ট্রি করি। গ্রাহকসেবার কাজ চলে বেলা চারটা পর্যন্ত। এসব কাজের ফাঁকেই দুপুরের খাবার খেয়ে নিই।অভ্যন্তরীণ কাজ: গ্রাহকদের সঙ্গে লেনদেন শেষে কাজ শুরু হয় হিসাব মেলানোর। হিসাবের খাতা, কম্পিউটারের হিসাবসমূহ ও দিনের সব লেনদেন মেলানোর কাজ শুরু হয়। দেখা হয় কোনো ভাউচার ছাড়া পড়েছে কি না। হিসাব মেলানোর কাজ চলে অফিস সময়ের শেষ সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত।গ্রন্থণা: রাশেদ শাওন