ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সরকারি কলেজে বিএসএস (পাস) কোর্সে প্রথম বর্ষে পড়ছি। এসএসসি ও এইচএসসিতে ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়াশোনা করেছি। আমাদের ব্যাংকিং খাতে চাকরি করার ইচ্ছা আছে, কিন্তু বর্তমানে পাসকোর্সকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। তাই পাসকোর্স করে কোন ধরনের কোর্স করা যুক্তিযুক্ত হবে?ওয়ারিসা, তুলি ও নাজমুনচট্টগ্রাম।পরামর্শ: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (পাস) কোর্সে পাস করার পর ব্যাংকে চাকরির সুবিধার্থে আপনারা স্নাতকোত্তর, এমবিএম অথবা এমবিএ কোর্স করতে পারেন। এ ছাড়া সরকারি ও জাতীয়করণকৃত ব্যাংকে বিএসএস (পাস) কোর্স পাস করেও চাকরির বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে আবেদন করা যায়। তবে বিভিন্ন ধরনের ‘সফট স্কিল’ থাকতে হবে। কারণ, ব্যাংকের চাকরির পূর্বশর্তগুলোর মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য, নৈতিকতা, সামাজিকতা ও মানুষের সঙ্গে মেশার ক্ষমতা অন্যতম। আপনাদের সুন্দর ভবিষ্য ৎ কামনা করছি।পরামর্শ দিয়েছেন মো. আজহার আলী মিঞা, সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, ব্যাংক এশিয়া লিমিটেড।