ব্যাংকিং খাতের প্রভাবে সূচক বেড়েছে ডিএসইতে
দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তবে লেনদেন গতকালের চেয়ে বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ অন্যান্য খাতে স্বাভাবিক মূল্য সংশোধন করা হয়েছে। তবে ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টিরই দাম বেড়েছে। এর প্রভাব মূল্যসূচকের ওপর পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ব্যাংকিং খাত বাদে অন্যান্য খাত বিশ্লেষণে দেখা যায়, আজ সিমেন্ট খাতের ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির দাম কমেছে। এ ছাড়া সিরামিকস খাতের পাঁচটির মধ্যে সব কটির, প্রকৌশল খাতের ২২টির মধ্যে ১৭টির, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৮টির, খাদ্য খাতের ১৬টির মধ্যে ১২টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৪০টির, জ্বালানি খাতের ১৩টির মধ্যে নয়টির, বিবিধ খাতের নয়টির মধ্যে আটটির, আইটি খাতের সব কটির, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৫টির ও বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তবে টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দাম বেড়েছে এবং মিউচুয়াল ফান্ডে মিশ্র অবস্থা দেখা গেছে।¬িডএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৬.৮৪ পয়েন্ট বেড়ে ৪৬৯৫.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়ে বেলা সোয়া একটার দিকে সূচক বেড়েছিল ১২৩ পয়েন্ট। এরপর সূচক বৃদ্ধির হার কমলেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টিরই দাম কমেছে। বেড়েছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৫৩৫ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকার বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বেক্সিমকো, লংকাবাংলা ফিন্যান্স, ইউনাইটেড এয়ার, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউসিবিএল, আরএন স্পিনিং, সামিট পাওয়ার, যমুনা অয়েল ও এনবিএল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৯.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩৪৬২.৩৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টিরই দাম কমেছে। বেড়েছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬২ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকার বেশি