ব্যাকরণ অংশই বেশি গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল, ঢাকাপ্রিয় ছাত্রছাত্রী, শুভেচ্ছা নিয়ো। বাংলা ২য় পত্র নিয়ে কিছু দরকারি কথা বলব। সাধু-চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। যেকোনো বর্ণনামূলক রচনায় ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখবে।  ভুল উত্তর দেওয়া ও অপ্রাসঙ্গিক উত্তর পরিহার করতে হবে। ভাবসম্প্রসারণ, সারাংশ ও রচনায় অপ্রাসঙ্গিক কিছু লিখলে সেটির মান কমে যেতে পারে। তুমি মনে করতে পার, যত বেশি লেখা যাবে তত বেশি নম্বর পাবে, আসলে তা ঠিক নয়। তাই এ বিষয়ে সচেতন থাকবে। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর হলো বেশি নম্বর পাওয়ার সিঁড়ি। কঠিন দেখে কেউ এগুলো চর্চা করে না। পাঠ্যপুস্তকে রঙিন কলম দিয়ে সম্ভাব্য বহুনির্বাচনী প্রশ্নগুলোয় দাগ দেবে। অনুশীলন হলো বহুনির্বাচনী শিক্ষার ভিত্তি। যত বেশি পড়বে, মনে তত বেশি ধারণ করবে। রচনামূলক অংশের বড় জায়গাজুড়ে আছে প্রবন্ধ ও রচনা। প্রয়োজনীয় কোটেশন ও কবিতার লাইন সংযোজন করবে। বোর্ডের রচনা বইটিকে অবশ্যই মূল ভিত্তি হিসেবে ধরে নিয়ে কিছু প্রাসঙ্গিক আলোচনা অন্য রচনার বই থেকে সংগ্রহ করবে। ভাবসম্প্রসারণ অবশ্যই তিন প্যারায় লিখতে হবে। প্যারার নাম উল্লেখ না করাই ভালো। মূল ভাব নিজের ভাষায় ব্যাখ্যা দেবে। সারাংশ বা সারমর্ম পড়বে। সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় লিখবে। উদাহরণ, দৃষ্টান্ত, উপমা বর্জন করবে। মূলের কথাগুলো সরাসরি লিখবে না।চিঠিপত্র পুরোনো ও আধুনিক—যেকোনো নিয়মেই লেখা যায়, তবে বোর্ডের রচনা বইটি অনুসরণ করবে। ব্যক্তিগত, আবেদনপত্র ও সংবাদপত্রে প্রকাশের পত্র—এ তিনটি নিয়ম অবশ্যই আত্মস্থ রাখবে। অনুবাদ বোর্ডের রচনা বইয়ে যে কটি আছে, সেগুলোই যথেষ্ট। ঠিকমতো পড়ে শব্দগুলোর অর্থ বুঝে অনুবাদের উত্তর লিখবে।