ব্যাগের ভেতর যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীর রজ্জব আলী মার্কেটের সামনে থেকে গতকাল বুধবার গভীর রাতে ব্যাগে ভরা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে হত্যার পর খুনিরা তাঁকে ব্যাগে ভরে ফেলে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে গতকাল রাত দেড়টার দিকে রজ্জব আলী মার্কেটের সামনে থেকে ব্যাগে ভরা ওই লাশ উদ্ধার করা হয়। লাগেজের চেইন খুলে দেখা যায়, আনুমানিক ১৭ বছর বয়সী এক যুবকের লাশ ভেতরে শোয়া অবস্থায় রাখা; পরনে সবুজ টি-শার্ট ও খয়েরি ফুটপ্যান্ট। যুবকের গলায় আঘাতের চিহ্নও রয়েছে। এসআই ওমর ফারুক জানান, লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।